শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

একই দিনে জন্ম-মৃত্যু সনদ ইস্যু

রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগে ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে পূজা রানী নামে এক নারীর জন্ম ও মৃত্যু সনদ একই দিনে ইস্যু হওয়ার বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও সাবেক কর্মস্থলের সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূজা রানী নামে ওই নারীর জন্ম ও মৃত্যু সনদের আবেদন একই দিনে করা হয় এবং সনদ দুটিও ইস্যু করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই নামে কাউকে তারা চেনেন না। আবেদনপত্রে ঠিকানা হিসেবে ‘শংকর ঘোষ’ গ্রামের নাম উল্লেখ করা হলেও গ্রামবাসীরা জানিয়েছেন, গত ২০ বছর ধরে ওই গ্রামে কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস নেই।

এ ছাড়া নিবন্ধনে ওই নারীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ উল্লেখ করা হলেও অনলাইনে যাচাই করে তাদের প্রকৃত ঠিকানা বরিশাল ও পটুয়াখালীতে পাওয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার বলেন, আমার জানা মতে, পূজা রানী নামে এখানে কোনো মেয়ে নেই। আমাদের শংকর ঘোষ ভারেরা ৯ নম্বর ওয়ার্ডে কোনো হিন্দু অধ্যুষিত পরিবারও নেই।

শংকর ঘোষ গ্রামের যুবক মাসুদ উদ্দিনের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও সচিবের সহযোগিতায় অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ দিয়ে আসছে। কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা কিংবা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা মিয়ানমারের রোহিঙ্গারা এসব সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করছেন এবং বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে দাবি করেন তিনি। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন মাসুদ উদ্দিন।

সচেতন মহলের মতে, প্রকৃত পরিচয় যাচাই না করে এ ধরনের জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হলে তা জাতীয় পরিচয় ব্যবস্থাপনা ও দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে অপরের ওপর দায় চাপিয়ে অভিযোগ অস্বীকার করেছেন।

ইউনিয়ন আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ বলেন, সনদটি কীভাবে ইস্যু হয়েছে, তা তিনি জানেন না। তবে জন্মনিবন্ধন কার্যক্রমের পাসওয়ার্ড মাঝে মাঝে তার কাছে থাকে বলে স্বীকার করেন তিনি।

অন্যদিকে ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মুঠোফোনে জানান, তিনি ৩ দিনের প্রশিক্ষণে মধুপুরে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাগজপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

আরও পড়ুন

ঐতিহ্য ও স্বাদের মেলবন্ধন, টাঙ্গাইলের মাখন টানা

অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: