শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেরিনড্রাইভের সমুদ্রতীরে ভেসে এলো রহস্যময় ট্রলার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রতীরে রহস্যজনকভাবে মাঝিবিহীন একটি অজ্ঞাত ট্রলার ভেসে এসেছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয় জেলেরা জোয়ারের পানিতে নৌকা ঘাটের পাশে ট্রলারটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা ট্রলারটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। পরে সেটি নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ট্রলারটির মালিকানা বা সুনির্দিষ্ট পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাগরে কোনো দুর্ঘটনা বা প্রতিকূল আবহাওয়ার কারণে এটি ভেসে আসতে পারে। আপাতত ট্রলারটি নৌঘাটের বোট মালিক সমিতির সভাপতির জিম্মায় রাখা হবে। মালিকানা শনাক্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জেলেরা জানিয়েছেন , সকালে মাছ ধরতে যাওয়ার সময় তারা বড় আকারের একটি ট্রলার ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা হয়। পরে বিজিবি এসে ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ট্রলার ভেসে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ট্রলারটি কীভাবে সেখানে এলো এবং এর পেছনে কোনো দুর্ঘটনা, নিখোঁজ জেলে বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।

ভোরের আকাশ/ র.ই

 

ট্রলারভাসমানমো. হানিফুর রহমান ভূঁইয়া

শেয়ার করুন: