শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন।

এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিদ্যালয় সকল শিক্ষার্থীদের চোখের নানা সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চশমা, ঔষধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।  

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চিকিৎসা সেবা ফাউন্ডেশনের একটি নিয়মিত উদ্যোগ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক ওয়াসিম মানান উৎপল জোমাদ্দার, মো. মিজার, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

ভান্ডারিয়াচক্ষু চিকিৎসা ক্যাম্প

শেয়ার করুন: