কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার জন্মদিন উদযাপন

কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার জন্মদিন উপলক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) রাবেয়া আসফার সায়মা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উৎসব মুখর পরিবেশে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভরপুর, যেখানে সহকর্মীদের অংশগ্রহণে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
ভোরের আকাশ/ র.ই