খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছাঃ শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি খুলনা ওয়াসার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নের্তৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মাজেদা খাতুন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, এড. কাজী আমিনুল ইসলাম মিঠু, সাবেক অধ্যক্ষ এসএম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এমএ জলিল, শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারি জাহান মঞ্জু, জিএম মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, সৈয়দ বদিউজ্জামান বদু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন, সদর থানার সভাপতি শেখ মফিজুর রহমান, মোঃ ইকবাল কবির জিন্দেগী, সাধারন সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, সাংগাঠনিক সম্পাদক আফতাব হোসেন সুজন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।#
ভোরের আকাশ/ইউএম