শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ৭ শিক্ষার্থী আটক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ৭  শিক্ষার্থী আটক
ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ৭ শিক্ষার্থী আটক

পিরোজপুরের কাউখালীতে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় থানা পুলিশ ৭ শিক্ষার্থীকে আটক করেছে। পরে মুচলেকার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা পরিষদ চত্বরের ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৭ শিক্ষার্থীকে আটক করে।

কাউখালী থানার ওসি মো. সোলায়মান জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা দিয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: