শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ:জোনায়েদ সাকি

মো: শরীফ ভূইয়া, নারায়ণগঞ্জ

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের মানুষের ধৈর্য ও ঐক্যের প্রয়োজন রয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের একটি রেস্তোরাঁয় গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাকি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাব জ্বালানি তেল, আমদানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়ছে, যা মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। এ পরিস্থিতিতে সরকার সর্বোচ্চ সতর্কতা ও উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশ গঠনে কাজ করছে। একই সঙ্গে তিনি বলেন, দেশ গড়ে তোলার দায়িত্ব কারও একার নয়; সরকার ও বিরোধী দলসহ সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নেও সরকার কাজ করছে। মানুষের জীবনমান উন্নয়নে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, মানুষের স্বস্তি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

সাকি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ এখন একটি নতুন যাত্রার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে দেশ।

তিনি অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে বলেন, বিএনপির নেতৃত্বে গণসংহতি আন্দোলনসহ ৩৯টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ৩১ দফা দাবি উত্থাপন করেছিল।

গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মাসুদুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

ভোরের আকাশ/ র.ই

পরিকল্পনা প্রতিমন্ত্রীজোনায়েদ আব্দুর রহিম সাকি

শেয়ার করুন: