শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

বাসাইলে গাঁজা সেবনে যুবকের কারাদণ্ড

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
কারাদণ্ড
কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে গাঁজা সেবনের দায়ে রফিকুল ইসলাম নামে এক যুবককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জারিমানা করা হয়।

​দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকার মো. আজমত আলীর ছেলে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বাথুলীসাদী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।

আরও পড়ুন

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রী

​ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে গাঁজা রেখে সেবন করে রফিকুল ইসলাম এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অপরাধের মাত্রা বিবেচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক সেবনের অপরাধে রফিকুল ইসলামকে ৩০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: