শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলিসহ ছয়জন রোহিঙ্গা অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বহনের সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছেন পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইনবাগান এলাকায় রামু-টু-মরিচ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,  চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মো. আলম (৩৫)-এর পকেট থেকে জি-০৪ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার সঙ্গে থাকা আরও পাঁচ যাত্রীকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আলম (৩৫), এনায়েতুর রহমান (২০), নবী হোছন (৪৪), মো. রফিক (৩৭), মো. আমিন (২৫) ও খায়ের হোছন (৩৭)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান , গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, “জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারগ্রেপ্তার

শেয়ার করুন: