শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসায় ৪৪ শিক্ষার্থীকে কুরআন সবক প্রদান

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ মার্চ ২০২৬, ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

চাঁদপুরে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসায় পবিত্র কুরআনের সবক প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার ৪৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে কুরআনের সবক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ।

মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চাঁদপুরের শাখা প্রধান হাফেজ মাওলানা ইমরান হোসাইন, ইসলামপুর গাছতলা ইশায়াতুল উলুম মাদরাসার অধ্যাপক মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং পীরজাদা খাজা তানভীর আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ৪৪ জন শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান করেন বাইতুল আমীন রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর। সবক প্রদান অনুষ্ঠান শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের শাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সুধী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি রমজানের তাৎপর্য, শিক্ষা সম্পর্কিত এবং  ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

ভোরের আকাশ/নি

চাঁদপুর

শেয়ার করুন: