শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ট্রেনের ১০ টিকিটসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ট্রেনের ১০ টিকিটসহ যুবক গ্রেপ্তার
ট্রেনের ১০ টিকিটসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. রমাজান মিয়া ওরফে ‘বলদা রমজান’ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১০টি টিকিট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রমজান উপজেলার চরচারতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। 

ইউটিউব কমেডি ভিডিওতে অভিনয়ের সুবাদে তিনি ‘বলদা রমজান’ নামে এলাকায় পরিচিত। একটি সূত্র জানায়, রমজান দীর্ঘদিন ধরে রেলস্টেশনে টিকিট কালোবাজারির সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েন তিনি। 

আশুগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তফা কামাল রেজা জানান, রমজানের বিরুদ্ধে টিকিট কালোবাজারির দায়ে থানায় মামলা রুজু করা হয়েছে। বলদা রমজান কৌতুক অভিনয়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি শ্রেণীর মানুষের কাছে বেশ পরিচিত।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: