শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউএনও'র অপসারণ দাবিতে পাথরঘাটায় বিএনপি প্রার্থীর নেতৃত্বে বিক্ষোভ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত বরগুনা-২ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। এঘটনাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার। বিকেল সাড়ে ৪টার দিকে আলহাজ্ব নুরুল ইসলাম মনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান।

সাংবাদিকদের কাছে আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঁচজন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসি। কিন্তু ইউএনও আমাদের উপস্থিতি টের পেয়ে বাথরুমে যাওয়ার কথা বলে তার কার্যালয় ত্যাগ করেন এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন। আধা ঘণ্টারও বেশি সময় পার হলেও তিনি তার কক্ষে ফিরে আসেননি। এটি ইচ্ছাকৃতভাবে সময় ক্ষেপণের শামিল।”

তিনি আরও বলেন, “সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইউএনওর দায়িত্ব ছিল সময়মতো মনোনয়নপত্র গ্রহণ করা। কিন্তু তিনি সে দায়িত্ব পালন করেননি। এতে নির্বাচন কমিশনের নির্দেশনার লঙ্ঘন হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।”

এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহানের প্রত্যাহারের দাবি জানান।

এ সময় বিএনপির নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।

পরবর্তীতে মনোনয়নপত্র জমা দিয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে আলহাজ্ব নুরুল ইসলাম মনি এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি পুনরায় ইউএনও ইশরাত জাহানের প্রত্যাহারের দাবি জানান এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেননি।

ভোরের আকাশ/এসএইচ

পাথরঘাটাইউএনও'র অপসারণ দাবি

শেয়ার করুন: