শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বর্ণিল আয়োজনে কিন্ডারগার্টেন স্কুলে বর্ষবরণ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর শহরের লালের মোড় উত্তর টেপাখোলা এলাকার সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুল ও কমলাপুরের রাইট ট্র্যাক স্কুলে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

পহেলা বৈশাখ উপলক্ষে গত মঙ্গলবার ‌ গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং বাংলা নববর্ষকে স্মরণীয় করে রাখতে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাচ, গান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা শিক্ষার্থীরা উপস্থাপন করে।

এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক শাহিন, শিক্ষক রুমি, রাইট ট্র্যাক স্কুলের প্রধান শিক্ষক মৃর্ধা রেজাউলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. এহসানুল হক শাহিন বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী প্রাণের উৎসব। কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও বাংলা নববর্ষ আমাদের গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়। বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার লোকজ শিল্প ও সংস্কৃতি তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রামবাংলার শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দিতে পহেলা বৈশাখের এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। এ আয়োজন শিশু শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/এনউব

ভোরের আকাশ/এনউব

এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন: