অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১৭৩ একর জমির ওপর নির্মিতব্য স্বপ্নের অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান চিফ অব আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ উপলক্ষে রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেনাপ্রধান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন উপলক্ষে গৃহীত প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষার পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া পদক্ষেপসমূহের বিস্তারিত উপস্থাপন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/এনএস