ইসলামের মূল চেতনা ও শান্তি বজায় রাখার আহ্বান
ফরিদপুরে ৭ সফর উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলে আলোচনা সভা

আরবী মাসের ৭ সফর তথা বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবস উপলক্ষে ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্জ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, বিশ্ব ওলীর আদর্শ অনুসরণ করে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং ইসলামের সঠিক মূলচেতনা সমুন্নত রাখতে হবে। তিনি অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, আধ্যাত্মিক চেতনা ও রাজনৈতিক আদর্শের সমন্বয়ে একটি শান্তিময় দেশ গঠনে জাকের পার্টি নিরলস কাজ করে যাচ্ছে।
পবিত্র ৭ সফর স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে দেশ-বিদেশের অগনিত আশেকান, জাকেরান এবং সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব ওলীর রওজা শরীফ জিয়ারত এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ভোরের আকাশ/রই