শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে উচ্ছেদ অভিযান: ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠালো বিএসএফ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

যশোরের বেনাপোল সীমান্ত পথে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে উচ্ছেদ অভিযানে এসব বাংলাদেশিদের বসতবাড়ি উচ্ছেদ করে ভারতীয় পুলিশ। ফেরত আসা বাংলাদেশিদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টায় বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত পথে এসব বাংলাদেশিদের ফেরত পাঠায় বিএসএফ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, আব্দুল হান্নান (৬০), হোসেন আলী (২৫), আকলিমা খাতুন (৫২), শাহানারা খাতুন (১৫), হাফিজুর রহমান (৩১),রেশমা খাতুন (২৮), আজমিরা (০৫), বাবলুর রহমান (৪২), তাহামিনা বেগম, জান্নাতুল বুশরা (০৪), তাইজুল ইসলাম (৪৩),মোসা. নাসিমা খাতুন (৪১), শেফালী খাতুন (৩৬),আমিনুর রহমান (৫৬) ও আব্দুল্লাহ আল মামুন (২৯)। এদের বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

ফেরত আসা বাংলাদেশি হোসেন জানান, তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে ৫ থেকে ৭ বছর আগে থেকে ভারতে বসবাস করছিলেন।  সম্প্রতি ভারত সরকার এসআইআর চালু করায় অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের উচ্ছেদ অভিযান শুরু করে। এতে তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা দেশে ফিরতে বিএসএফের কাছে আত্মসমর্পণ করে। পরে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা জানান, যাদের ভোটার তালিকায় নাম নেই-এমন সবাইকে উচ্ছেদ শুরু করেছে দেশটি। ব্যাংকে হিসাবও বন্ধ করে দেওয়া হচ্ছে। নিরুপায় হয়ে সবাই ফিরছেন।

এদিকে বিজিবি জানায়, আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কার্ডসহ অন্যান্য নথিপত্র যাচাই-বাছাই করে তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ায় রঘুনাথপুর বিওপি কর্তৃপক্ষ তাদেরে বিএসএফের নিকট হতে গ্রহণ করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আল মামুন সাহা জানান, ফেরত আসা বাংলাদেশিদের বিজিবি সদস্যরা পুলিশের কাছে সোপর্দ করলে রাতেই তাদেরে নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.


 

ফেরতবাংলাদেশি বংশোদ্ভূতবাংলাদেশিবিএসএফখুলনাবিজিবি

শেয়ার করুন: