শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে রুবেল হত্যায় দুই আসামি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাভারে রুবেল হত্যায় দুই আসামি গ্রেপ্তার
সাভারে রুবেল হত্যায় দুই আসামি গ্রেপ্তার

সাভারে প্রকাশ্যে স্ত্রী কন্যা ও মায়ের সামনে রুবেল মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় চারদিন পর হত্যাকারী দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বাশার (৩০) ও তার ভাই ওবায়দুল (২৮)। তারা উভয়ই সাভার পৌরসভার আড়াপাড়া কামাল রোড বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন শেখের ছেলে। অন্যদিকে নিহত রুবেল মিয়া সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি এলাকায় অভিযান চালিয়ে রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামি ওবায়দুল ও বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে পূর্ব শত্রুতার জেরে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ির আঘাতে হত্যা করেছে।

উল্লেখ, শুক্রবার (৬ জুন) রাতে ঈদের বাজার করার সময় বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের পেছনে স্ত্রী-সন্তান ও মায়ের সামনে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাসার ও ওবায়দুল। পরে স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

ভোরের আকাশ/এসএইচ

সাভার

শেয়ার করুন: