শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই আগামী নির্বাচন পিছাতে চায়: হাসনাত আব্দুল্লাহ

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৭ জুলাই) পৌনে ১১ টার দিকে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একটি দল অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা হলো মুজিববাদের পাহারাদার। যারা বলছে অভ্যুত্থানের ভিত্তি নাই, তারা আসলে মুজিববাদের ঠিকাদারি নিয়েছে।

তিনি বলেন, আপনাদের ঘোষণা পত্র লাগবে না? আগামী ৩ আগস্ট শহীদ মিনার থেকে দ্বিতীয় বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমাদের লোকজন মিছিল করত তখন ছাত্রলীগ হামলা করেছে। শিক্ষকদের উপর হামলা করেছে, আওয়ামী লীগ যখন দিনের ভোট রাতে করত তখন এক দলদাস ১০০/২০০ জনের নামে হাসিনার পক্ষে বিবৃতি দিতো।

বিএনপিকে উদ্যেশ্য করে তিনি বলেন, আপনারা বিদেশের কাছে ধরনা দিয়েছেন। বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে, তারাই নির্বাচন পিছিয়ে দিচ্ছে। সংস্কার করেই নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই। সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া মানে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তরুণ প্রজন্মকে বলেন, নিজ ঘর থেকে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হোক। তরুণ প্রজন্মকে বলতে চাই। সত্যকে সত্য বলতে হবে। আপনার ইনকাম নিয়ে প্রশ্ন তুলতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। পরবর্তী দেশ আমাদের বিনির্মাণ করতে হবে। আমাদের ভারতের ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে। মিডিয়ার ষড়যন্ত্র নিয়ে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

হাসনাত আবদুল্লাহপাবনা

শেয়ার করুন: