শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২৫ পালিত হয়েছে। 

মঙ্গলবার ( ১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায়  যুব উন্নয়ন চত্বর ও মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে এই দিবসটি উদযাপিত হয়। 

দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম, কুদরত-এ-খুদা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও কিভাবে গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শেষের দিকে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান। এবং পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদান সহ জুলাই শহীদদের স্মরনে বিভিন্ন প্রজাতির ৩৬টি চারা গাছ রোপন ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়।

ভোরের আকাশ/এসএইচ                                          

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসকুড়িগ্রাম

শেয়ার করুন: