ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারের দাম বেশি রাখায় জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক বুধবার (২২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কালিবাড়ি মোড়ে অভিযান পরিচালিত হয়েছে।
এসময় সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি বিক্রয়ের অপরাধে (১২ কেজি এলপিজি গ্যাস ১৯৪০ টাকা সরকার নির্ধারিত মূল্য এর পরিবর্তে ২৩০০ টাকা বিক্রয় করছিলো) ইউনাইটেড সেনিটারি (প্রোঃ এনামুল হক) নামে ১টি এলপিজি সিলিন্ডার বিক্রয়ের খুচরা প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী গণমাধ্যমকে জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত এক টাকাও ভোক্তার কাছ থেকে নেয়ার অধিকার কোনো ব্যবসায়ীর নেই। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই