শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের প্রলোভনে অর্থ আত্মসাৎ, পাথরঘাটায় যুবক আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানার সামনে ভুক্তভোগীদের ভিড় জমেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ব্রিজসংলগ্ন একটি বাসা থেকে টাকা সংগ্রহকালে স্থানীয়রা রফিকুল ইসলাম সুমন (৩০) নামে ওই যুবককে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আটক রফিকুল ইসলাম সুমন কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইউনুছ আকনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথা বলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা করে সংগ্রহ করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত ভুক্তভোগী তাদের জমা দেওয়া টাকা ফেরতের দাবিতে পাথরঘাটা থানার সামনে জড়ো হন। এ সময় অনেকে অভিযোগ করেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে লক্ষ্য করে দীর্ঘদিন ধরে এভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছিল।

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, “ফ্যামিলি কার্ড করে দিলে কম দামে চাল-ডাল পাওয়া যাবে—এ কথা বলে আমার কাছ থেকে ৪০০ টাকা নেওয়া হয়েছে। আমি মানুষের সাহায্যে জীবনযাপন করি। এখন আমার কষ্টের টাকা ফেরত চাই।”

বরগুনা জেলা দুর্যোগ ও উপকূল বিষয়ক সম্পাদক ইবনে সাঈদ (বেলাল) বলেন, “সুলভ মূল্যে পণ্য দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনাম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/আ.র

অর্থ আত্মসাৎ

শেয়ার করুন: