শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় কিডনি রোগে আক্রান্ত কলেজ শিক্ষকের দাফন সম্পন্ন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নওগাঁর মান্দায় কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম (৫৪) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে একইদিন বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাহাঙ্গীর আলম মান্দা সদর ইউনিয়নের পার-কালিকাপুর গ্রামের সাবেক জনপ্রতিনিধি মরহুম ফয়জুর রহমান মাস্টার ওরফে ফয়েজ চেয়ারম্যানের চতুর্থ পুত্র। তিনি আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজে শরীরচর্চা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার রাতে জানাজার পূর্ব মূহুর্তে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর খ ম আব্দুর রাকিব, বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম এবং নিহতের বড়ভাই অবসরপ্রাপ্ত প্রভাষক মোস্তাফিজুর রহমান ফিরোজ প্রমূখ।

ভোরের আকাশ/এসএইচ

মান্দাদাফন সম্পন্ন

শেয়ার করুন: