শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিলোকূট পেশাজীবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চিলোকূট পেশাজীবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন
চিলোকূট পেশাজীবী সংগঠনের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী চিলোকূট গ্রামের অধিবাসীদের পেশাজীবী সামাজিক সংগঠন "চিলোকূট চাকুরিজীবী এসোসিয়েশন"-এর ঈদ পুনর্মিলনী শনিবার (৩০ মে) স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চিলোকূট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত পেশাজীবী ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে গঠিত সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে আগামী ২ বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক কল্যাণ সাধনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য এই কমিটি গঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পিটিআই-এর সাবেক ইন্সট্রাক্টর আবদুল আওয়ালকে প্রধান উপদেষ্টা, বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ পরিদর্শক আতাউর রহমানকে উপদেষ্টা এবং স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিনকে উপদেষ্টা করে ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে।

চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম সভাপতি, জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সাধারণ সম্পাদক, চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোতাসিম বিল্লাহ সিনিয়র সহ- সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের অতিরিক্ত পরিচালক আল এমরান সহ- সাধারণ সম্পাদক, রুপালী ব্যাংকের ম্যানেজার আসাদুর রহমান যুগ্ম- সাধারণ সম্পাদক, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক এবং কৃষি ব্যাংকের ম্যানেজার সামছুল ইসলাম শামীমকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ব্যবস্থাপনা ও আপ্যায়নের জন্য চিলোকূট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আরও পড়ুন

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে ৫৫ জন নিহত

 


ভোরের আকাশ/ইউএম

 

ঈদ পুনর্মিলনী

শেয়ার করুন: