শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাসুদ সাঈদী আমাদের পরীক্ষিত জনপ্রতিনিধি: মোয়াজ্জেম হোসেন হেলাল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোজাম্মেল হোসাইন হেলাল বলেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান মাসুদ সাঈদী ২০১৪ সালে জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তিনি জনগণের আস্থাভাজন নেতা।  পাঁচ বছরের মেয়াদে তার বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোনো অভিযোগ ওঠেনি।  তিনি তার বাবার ঐতিহ্য রক্ষা করেছেন।  

আমরা আশা করি, আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে তিনি বিজয়ী হবেন।  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে শনিবার (৯ আগস্ট) বিকেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই পিরোজপুরের মাটিতে শুয়ে আছেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।  সত্য ও ঈমানের পথে অবিচল থাকার কারণে ১৩ বছর অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছিল তাকে।  শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।  পিরোজপুরের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর তাফাজ্জাল হোসেন ফরিদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী সহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

মাসুদ সাঈদীজনপ্রতিনিধি

শেয়ার করুন: