শেরপুর সীমান্তে অভিযানে ভারতীয় মদ জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী জোলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জোলগাঁও নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবির টহল সদস্যরা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে বাহিনীটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও তাদের এ ধরনের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই