শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়েট ও গেট এইড’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অবস্থিত হল সমূহে ভেন্ডিং মেশিন, ওয়াশিং স্টেশন, স্মার্ট লকার, স্মার্ট বিন ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সুবিধা প্রদান করবে গেট এইড লিমিটেড।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হক।

সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এবং গেট এইড লিমিটেড-এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর প্রজেক্ট হেড মুনিম রহমান ম্যারিন।

অনুষ্ঠানে কুয়েট ও গেট এইড লিমিটেড এর স্টার্টআপ (ইওর ক্যাম্পাস) এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

খুলনাসমঝোতা স্মারক স্বাক্ষর

শেয়ার করুন: