শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার গভীর রাতে পুশইনের এ ঘটনা ঘটে। পরে রোববার (১৪ ডিসেম্বর) ভোরে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভিষণ ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোরে নিয়মিত সীমান্ত টহলের সময় বিজিবি সদস্যরা বিভিষণ সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত ১৫ জনকে দেখতে পান। পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও একজন কিশোরী রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটককৃতরা হলেন মোঃ আব্দুল খালেক (৫৫), মোছাঃ রিয়ামনি (১২), মোছাঃ নাছিমা (৩৮), ফরিদা বেগম (৪০), মোছাঃ ফাতেমা আক্তার (৩১), আলমাস আহমেদ (৩৬) ও অহিদ সরকারসহ মোট ১৫ জন। তারা যশোর, ঢাকা, মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে কিংবা অন্য কারণে সীমান্তের ওপারে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। তবে পুশইনের প্রকৃত কারণ ও পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে।

যাচাই-বাছাই শেষে আটক ১৫ জনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিজিবি আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত টহল ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সীমান্ত এলাকার সচেতন মহল মনে করছেন, এ ধরনের পুশইনের ঘটনায় মানবিক দিক বিবেচনার পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/এসএইচ

 

গোমস্তাপুর সীমান্ত

শেয়ার করুন: