আড়াইহাজারে ২৭৩ বোতল স্কাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল স্কাফসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (২১ মার্চ) রাত ২টার দিকে আড়াইহাজার থানাধীন পাল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ওই নারীর নাম নাজমুন নাহার (৩১)। তিনি পাল্লা এলাকার মৃত মজিবুর রহমানের মেয়ে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল তার বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্কাফ উদ্ধারসহ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নাজমুন নাহার একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ