নিয়ামতপুরে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রহিমুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও তার ছেলে আহত হয়েছেন।
শনিবার (৩১মে) বিকেলের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, বাবা-ছেলে মোটরসাইকেলে করে নিয়ামতপুর থেকে নিজ বাড়ির পথে ফিরছিলেন। মানপুর গ্রামসংলগ্ন সড়কে পৌঁছালে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই রহিমুল মারা যান। আর দেলোয়ার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/এসআই