শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একাধিক ট্রলারের সন্ধান মেলেনি

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলে

ইসা হাসান, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটা উপকূলীয় অঞ্চলের দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি মাছধরার ট্রলার ডুবে গেছে।  ট্রলারে থাকা ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো তিন জেলে নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে।  সাগরে আরও বেশ কয়েকটি মাছধরার ট্রলার নিখোঁজ রয়েছে বলেও স্থানীয় জেলেরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকুল’ নামের ট্রলারটি গত শনিবার মাছ ধরতে সাগরে যায়।  বৈরী আবহাওয়া দেখা দিলে ট্রলারটি ঘাটে ফিরছিল।  এ সময় সাগরের উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়।

সাগরে অবস্থান করা অন্য ট্রলারের জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ৯ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও তিনজনের কোনো খোঁজ মেলেনি।  নিখোঁজদের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলছে।

ট্রলারের মালিক আলমগীর খলিফা বলেন, “১২ জন জেলে নিয়ে আমার ট্রলারটি সাগরে গিয়েছিল।  ফেরার পথে ঝড়ে পড়ে ডুবে যায়।  ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও তিনজন নিখোঁজ।  আমরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, “ট্রলারডুবির খবর পেয়েছি।  স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।  এছাড়া আরও কয়েকটি ট্রলারের সঙ্গে এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি বলেও শুনছি।  আমরা খোঁজখবর নিচ্ছি।”

ভোরের আকাশ/জাআ

ট্রলারডুবিবৈরী আবহাওয়া

শেয়ার করুন: