শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে আইনজীবী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বাগেরহাট জজকোর্টের এপিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় সিরাজগঞ্জ কোর্ট চত্বরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট শালিক মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির কর্নেল। জেলা আইন সমিতির সাবেক সভাপতি রজব আলী সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আঃ ওহাব, আইনজীবী জামাল উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আইনজীবী নিজাম উদ্দিন শান্তর হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে হত্যায় জড়িত খুনিদের শনাক্ত করে, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা,আক্রান্ত ৩ হাজার ছাড়াল

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে আইনজীবী নিজাম উদ্দীন শান্ত শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত আইনজীবী নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। এবং তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

সিরাজগঞ্জহত্যাপ্রতিবাদ সমাবেশ

শেয়ার করুন: