শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

খুলনায় শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার
খুলনায় শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

এসআরবি-৬ রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। 

তিনি আশিক বাহিনীর শুটার হিসেবে পরিচিত বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার জনির বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য রয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: