শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ শুরু হয়েছে। বিসিক জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বগুড়া পৌর এ্যাডওয়ার্ড পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।

বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সহ-সভাপতি একরামুল কবীর আহম্মেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় বগুড়ার উপব্যবস্থাপক আবু হাশেম। মেলায় স্টল রয়েছে ৭০ টি। মেলায় বগুড়াসহ বিভিন্ন জেলার উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

ভোরের আকাশ/এসএইচ
 

বগুড়া

শেয়ার করুন: