শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১০৫ গ্রাম হেরোইনসহ মোছা. রেকশোনা বেগম (৩২) নামের এক নারী মাদক কারবারিকেআটক করেছে র‌্যাব-১২'র সদস্যরা।

শনিবার (২৩ আগস্ট) রাত ২টা ১০ মিনিটের সময় সলংগা থানার রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

আটক নারী মাদক কারবারি মোছা. রেকশোনা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুর চর গ্রামের মো. উলাল উদ্দিনের মেয়ে।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার (২৩ আগস্ট) রাত ২টা ১০ মিনিটের সময় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ মোছা. রেকশোনা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এছাড়া তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৭শ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটক নারীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/মো.আ.
 

নারীসিরাজগঞ্জর‌্যাবমাদক

শেয়ার করুন: