শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে অনশনের ৫ম দিনে রাদিয়া শাহ'র বিয়ে সম্পন্ন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে অনশনের ৫ম দিনে রাদিয়া শাহ'র বিয়ে সম্পন্ন
নাজিরপুরে অনশনের ৫ম দিনে রাদিয়া শাহ'র বিয়ে সম্পন্ন

পিরোজপুরের নাজিরপুরে ৪নং দীর্ঘা ইউনিয়নের মধ্য লেবুঝিলবুনিয়া গ্রামের মো. জাকির হোসেন বিয়জ (৩১) নামের এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকের ৫দিন অনশনের পর পছন্দের মানুষটির সঙ্গেই বিয়ে হয়েছে রাদিয়া শাহ (২২) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর।

শুক্রবার (১৩ জুন) বিকেলে দুই পরিবারের সমঝোতায় ৪ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়।  ফলে রাদিয়া শাহ'র সকল ভাবনার সমাপ্তি হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. জাকির হোসেন বিজয় ঢাকায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী (এলডিএ) চাকুরির সুবাধে তার গ্রামের এস এম আজিমুল্লাহর মেয়ে রাদিয়া শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকা গেলে তার (জাকির) এর সঙ্গে পরিচয় হয়।  পরিচয় সূত্রে তারা প্রেমের সম্পর্কে  জড়ান।  তিন বছরের প্রেম করেন তারা।  

এরপর গত ৮ জুন একই গ্রামের আব্দুর রহিমের ছেলে প্রেমিক মো. জাকির হোসেন বিজয়ের বাড়িতে বিয়ের দাবীতে অনশনে বসেন প্রেমিকা রাদিয়া শাহ।  এরপর স্থানীয়রা তিনবার শালিসি বৈঠকের পরেও যখন কোনো সমাধানে যেতে পারেননি।  তখন থানার দ্বারস্থ হন রাদিয়া পরিবার।  নাজিরপুর থানায় আজ শুক্রবার (১৩ জুন) ছেলে-মেয়ের পরিবারের উপস্থিতিতে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় ৪ লক্ষ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে রাদিয়া শাহ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় মো. জাকির হোসেন বিয়জের সঙ্গে আমার পরিচয় হয়।  সেখান থেকে প্রেম তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েক বার শারিরীক মেলামেশা করেন আমার সঙ্গে।  আমি জানতে পারি তার অনত্রে বিয়ে ঠিক হয়েছে।  এটা জানার পর আমি জাকিরকে বিয়ের জন্য বললে সে আমাকে বিয়ে করতে অপরাগত হন।  এরপর আমি গত ৫দিন ধরে বিয়ের দাবীতে জাকিরের বাড়িতে অনশন করি থানায় অভিযোগ দিয়েছি।  আজ স্থানীয়রা ও থানার মাধ্যমে আমার বিয়ে হয়েছে আমি খুশি। আমি আমার পছন্দের মানুষটিকে পেয়েছি কষ্ট হলেও। 

স্থানীয়রা আরো জানান, বিয়ের দাবীতে যখন প্রেমিকা রাদিয়া শাহ জাকিরের বাড়িতে আসেন তখন জাকির পালিয়ে যান।  গত ৫ দিন যাবৎ মেয়েটিকে দেখতে ওই বাড়িতে শত শত কৌতুহলী উৎসুক জনতা ভীড় করেন।  অনেকেই নিজ বাড়ী থেকে খাবার নিয়ে এসে মেয়েটিকে খেতে দিয়েছে।  একই সঙ্গে মো. জাকির হোসেন বিজয় এর সঙ্গে বিয়ে না হলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।  বিভিন্ন সময় নিজের শরীরে নিজেই আঘাত করেন।

সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশায় অনশনে থাকা মেয়েটির পাশে দাঁড়িয়েছিলেন নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতির কেএম সাঈদের নেতৃত্বে সাংবাদিকরা।

অবশেষে শুক্রবার (১৩ জুন) বিকেলে দুই পরিবারের সমঝোতায় ৪লাখ টাকার কাবিনে প্রেমিক জাকিরের এর সাথেই প্রেমিকা রাদিয়া শাহর বিয়ে সম্পন্ন হয়।  এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ের কাবিন রেজিস্ট্রি করেন সদর ইউনিয়নের এর কাজী।

জাকিরের চাচা নজরুল ইসলাম বলেন, বিয়েটা হয়ে ভালো লাগছে।  আমাদের বাড়িতে চারদিন ছিলো এরপর আজ ৫দিনের মাথায় বিয়েটা নাজিরপুর উপজেলা সদরে বসে সম্পন্ন হয়েছে।  তাতে আমি ও আমার পরিবারের সবাই খুশি।

এ ব্যাপারে জাকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি নন বলে জানান।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: