শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জনবান্ধব কর্মকাণ্ডে প্রশংসিত ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিবুল হাসান । তিনি প্রায় দুই মাস পূর্বে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এ অল্পসময়ের মধ্যে তিনি একজন মানবিক ও কর্মদক্ষতা সম্পন্ন মানুষ হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন।বিভিন্ন সময় হতদরিদ্র-অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন একাধিকবার।

তিনি ভান্ডারিয়া উপজেলায় যোগদানের পূর্বে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার,  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এবং কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে  দায়িত্ব পালন করেছেন।

এ উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে যাচ্ছে অনেক দৃশ্যপট।বর্তমান সরকারের সকল কর্মকাণ্ড যথাযথ বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট এ স্বল্পসময়ে পরিচিতি লাভ করতে সক্ষম হন।

সময় পেলেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পরিদর্শন সহ সাধারণ মানুষের কাছে ছুটে যান তাদের খোঁজ খবর নেন এবং পৌঁছে দেন সহায়তা।

শিক্ষার মান উন্নয়নে রয়েছে ব্যতিক্রমী চিন্তা ভাবনা যা বাস্তবায়নে ইতিমধ্যেই কাজ শুরু করছেন তিনি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে তার বিশেষ নজরদারি।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোন অনুমতি।ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা-অনুমতিতে প্রবেশ করতে পারেন।বিভিন্ন কাজ কর্ম নিয়ে ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শুনেন এবং যথাসাধ্য সমাধানের চেষ্টা করে যাচ্ছেন তিনি কিন্তু তাঁর চোখে মুখে নেই কোন বিরক্তির ছাপ।

উপজেলায় সন্ত্রাসী,চাঁদাবাজি, দখল দারিত্ব, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং বন্ধে নিয়েছেন কঠোর ব্যবস্থা। পৌরসভার দর্শনীয় স্থান গুলোতে সুন্দর্য বর্ধনে নেয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। জনসাধারণের কথা চিন্তা করে তিনি নিজেই সরজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন অবহেলিত রাস্তা ঘাট সংস্কারের উদ্যোগ নিয়েছেন। ফুটপাত দখল,খাবার হোটেল,অবৈধ স্থাপনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ বদলে গেছে তার উদ্যোগে। সেখানে এখন বিরাজ করছে পরিছন্ন পরিবেশ।

আরও পড়ুন

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

ভান্ডারিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বৃত্তি প্রদান করেন এবং অসহায় দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া বাবদ অনুদান দিয়ে থাকেন। এমন দৃষ্ঠান্ত রয়েছে অনেক।
উপজেলা নির্বাহী অফিসারের প্রশংসা করে অনেকেই বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিবুল হাসান বলেন, মানবিক কাজ করে আমি তৃপ্তি পাই। প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে মানুষের দোরগোড়ায় যথাযথ সেবা পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর (এমপি) মহোদয়ের নির্দেশনায় চেষ্টা করে যাচ্ছি মাত্র।আমি সাকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।

ভোরের আকাশ/এনউব

হাসিবুল হাসান

শেয়ার করুন: