হাইমচরের নতুন ইউএনও মো. নজরুল ইসলামের যোগদান

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার প্রজ্ঞাপন অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. নজরুল ইসলাম চাঁদপুরের হাইমচর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন।
রোববার (২৩ আগস্ট ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে হাইমচর উপজেলা কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে মো. নজরুল ইসলাম কক্সবাজারের ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সেখান থেকে তাকে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। তাঁর নিজ জেলা কুমিল্লা।
সরকারি দাবী আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) অনুযায়ী, এখতিয়ারাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য তাকে সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও দেওয়া হয়েছে।
এদিকে, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখের স্মারকের মাধ্যমে হাইমচর উপজেলায় জনাব মীর কামরুজ্জামান কবিরকে পদায়নের আগের আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ফুল দিয়ে নতুন ইউএনওকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে তাঁর সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/জেআ