শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি: কৃত্রিম সংকট রোধে অভিনব উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ও কৃত্রিম সংকট রোধে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে অ্যাপভিত্তিক তেল বিক্রয় কার্যক্রম। বৃহস্পতিবার সদর ও নাচোল উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। মূলত সরবরাহ স্বাভাবিক থাকলেও গ্রাহকদের অতিরিক্ত চাহিদা ও অসাধু চক্রের অপতৎপরতা রুখতে এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

স্থানীয় উদ্যোক্তা মিস্টার জনির উদ্ভাবিত এই সিস্টেমে একটি মোটরসাইকেল পাঁচ দিনের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে। একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিন ওই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জেলার আর কোনো পাম্প থেকে তেল নেওয়া সম্ভব হবে না। জেলা প্রশাসক জানান, সরবরাহ পর্যাপ্ত থাকা সত্তে¡ও অনেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করায় কৃত্রিম সংকট তৈরি হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন: আমাদের কোনো সরবরাহ সংকট নেই, সমস্যাটি ছিল ব্যবস্থাপনাগত। এই ইনোভেশনের ফলে সাধারণ গ্রাহকরা ন্যায্য সুযোগ পাবেন এবং পাম্পের অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা দূর হবে।

ইতিমধ্যেই শিবগঞ্জ ও গোমস্তাপুরে সফল পাইলটিং শেষে জেলার ৩২টি ফিলিং স্টেশনে পর্যায়ক্রমে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এর ফলে অবৈধ যানবাহনের তেল নেওয়া বন্ধ হবে এবং জ্বালানি খাতে স্বচ্ছতা ফিরবে বলে আশা করছে জেলা প্রশাসন।

অ্যাপের মাধ্যমে তেল বিক্রি

শেয়ার করুন: