শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিং স্টেশনে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুরে তীব্র গ্যাস সংকটের কারণে যানবাহন ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সরবরাহ না পেয়ে ক্ষুব্ধ সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছেন।

​শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের এইচবি ফিলিং স্টেশনের সামনে কয়েকশ চালক অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর আগে সকাল থেকেই জেলার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

​অবরোধের কারণে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় আধাঘণ্টা ধরে এই অবরোধ চলে।

​অবরোধকারী চালকরা জানান, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাসের দেখা মিলছে না। স্টেশন কর্তৃপক্ষও গ্যাস সরবরাহের সঠিক সময় জানাতে পারছে না।

​সুমন নামের এক সিএনজিচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, "দুই দিন ধরে গ্যাসের জন্য গাড়ি চালাতে পারছি না। গাড়ি চালিয়েই আমার সংসার চলে। গ্যাস না পেলে সংসার চলবে কীভাবে?"

​আরেক চালক ইয়াসিন বলেন, "সারারাত না ঘুমিয়ে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ঘণ্টার পর ঘণ্টা এভাবে বসে থাকা ছাড়া উপায় নেই।"

আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

​ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় তারা গাড়িতে গ্যাস দিতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক হলেই পুনরায় গ্যাস দেওয়া সম্ভব হবে।

​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করায় বর্তমানে যান চলাচল পুনরায় স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/এনউব

সড়ক অবরোধ

শেয়ার করুন: