নারায়ণগঞ্জে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো, মো. হোসেন মিয়া (৪০), পিতা-আলাউদ্দিন, সে মাদারীপুর জেলার শিবচর থানার সাহেবহাট গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে, ও মো. রিপন মিয়া (২৮), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নয়ামাটি এলাকার খোরশেদ আলমের ছেলে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় আসামিদের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের এলাকায় সরবরাহ এবং বিক্রয় করে আসছিলো।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই