পাবনায় নানা আয়োজনে সুচিত্রা সেনের জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে পাবনা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ,কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জন্মদিন পালন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চলনায় সুচিত্রা সেন জন্মবার্ষিকীতে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেকসহ অনেকে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহাকারি প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী সদস্য ফজলুল হক সুমন, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি প্রবীর সাহা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, সাবেরা সুলতানা প্রমুখ ।
উল্লেখ্য,সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত, মা ইন্দিরা দাশগুপ্তা। বাবা ছিলেন পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইনস্পেক্টর। পরে কর্ম-যোগ্যতায় পদোন্নতি পেয়েছিলেন হেড ক্লার্ক হিসাবে। ১৯৫০ খ্রিস্টাব্দের ১৫ মে হেড ক্লার্ক পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন। সুচিত্রা সেনের ডাক নাম ছিল রমা সেন।
নবম শ্রেনীতে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৭ সালে দেশভাগের কিছুদিন আগে পারিবারিক প্রয়োজনে সুচিত্রা সেন কলকাতা চলে যান। ১৯৫১ সালের মাঝামঝি সময়ে সুচিত্রা সেনের বাবা করুনাময় দাসগুপ্ত স্ব-পরিবারে পাবনা থেকে কলকাতায় চলে যান।
ভোরের আকাশ/এনউব