শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা কৃষকদলের আয়োজনে শনিবার (৬ সেপ্টেম্বর ) বিকালে  মধুপুর অডিটোরিয়াম হলরুমে  ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি  মো. হাসানুজ্জামিল শাহিন।

এর আগে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র  জাতীয় নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য  অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, জেলা কৃষক দলের সদস্য সচিব, মো. শামীমমুর রহমান খান (ভিপি শামীম) মধুপুর উপজেলার  বিএনপির সভাপতি  জাকির হোসেন সরকার, উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার ।

এর সময় সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, সহ অঙ্গসংগঠনের  সব নেত্রীবৃন্দ।

সবার উপস্থিতিতে নতুন কমিটি গঠনের মাধ্যমে মধুপুর উপজেলা কৃষক দলের সভাপতি হিসাবে নির্বাচিত হয় মো. আরশেদ আলী ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পান  আবু সাইদ । পরে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভোরের আকাশ/মো.আ.

কৃষক দলটাঙ্গাইল

শেয়ার করুন: