চুয়াডাঙ্গায় বিএনপির অফিসে কালো পতাকা, খোলা হল শোক বই

আপোষহীন দেশনেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির অফিসে কালো পতাকা উত্তোলন ও শোক বই খোলা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে শোক বইতে স্বাক্ষর করে কর্মসূচি উদ্বোধন করেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুল হাসান খান বাবু, সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো শরীফুজ্জামান শরীফ।
এর পর পর্যায়ক্রমে বিএনপি সহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক বইতে স্বাক্ষর করেন।
ভোরের আকাশ/তা.কা