শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ আগুন; ১১ গাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস ও ১০ টি সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরবেলা একটি বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফুয়েল স্টেশনজুড়ে। আগুনে সেখানে গ্যাস নিতে আসা ১০টি সিএনজি অটোরিকশা এবং বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

পাম্পটির তিনতলায় থাকা কর্মীরা বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠে প্রাণ বাঁচাতে নিচে লাফ দেন, এতে তারা গুরুতর আহত হন। আহত ছয়জনকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনজি পাম্পের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ জানান, “আমরা তিনজন কর্মী তিনতলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জীবন বাঁচাতে পাশের জমিতে লাফ দিয়ে পড়ি। বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। এ ঘটনায় কমপক্ষে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, “আমাদের একটি ইউনিট দ্রুত গিয়ে কাজ শুরু করে। আগুনে একটি বাস, ১০টি অটোরিকশা এবং ফুয়েল স্টেশনটির বড় একটি অংশ পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ খুবই বড়।”

ভোরের আকাশ/মো.আ.

হবিগঞ্জসিএনজি স্টেশনআহত

শেয়ার করুন: