শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছয় সপ্তাহ পরও মামলা নথিভুক্ত হয়নি

ঢাকায় কর্মরত টেলিভিশন সাংবাদিকের উপর ব্রাহ্মণবাড়িয়ায় হামলা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১২ জুন ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঢাকায় কর্মরত যমুনা টেলিভিশনের এক সাংবাদিককে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ছয় সপ্তাহের বেশি সময় পার হলেও মামলা নথিভুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে।

আহত সাংবাদিক মো. আল আমিন মিয়া জানান, গত ২৮ এপ্রিল দুপুর ২টার দিকে ব্যক্তিগত কাজে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় যাওয়ার পথে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার বাম হাতে ৪টি সেলাই দেন।

আল আমিন আরও জানান, হামলার পর ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা তাকে হুমকি দিয়ে বলে, মামলা করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরবর্তীতে মোবাইল ফোনে বার্তা পাঠিয়েও বিভিন্নভাবে ভয়ভীতি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, ঘটনার পরপরই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিমকে। তবে ছয় সপ্তাহের বেশি সময় পার হলেও মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়নি।

আরও পড়ুন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

ক্ষোভ প্রকাশ করে আল আমিন বলেন, ‘আমি একজন পেশাদার সাংবাদিক। প্রকাশ্যে হামলার শিকার হওয়ার পরও আইনি প্রতিকার পাচ্ছি না। থানায় একাধিকবার যোগাযোগ করেও মামলা নথিভুক্ত করাতে পারিনি।’

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভোরের আকাশ/ এনউব

হামলা

শেয়ার করুন: