শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা
ঝিনাইদহে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপি সদস্যকে হাতুড়িপেটা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য খেলাফত বিশ্বাসকে চাঁদাবাজির প্রতিবাদ করায় হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি সোলার প্যানেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাতব্বররা কোনো লিখিত অভিযোগ ছাড়াই নিরীহ কৃষক আরিফ মণ্ডলকে দায়ী করে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত দেন। এই অনিয়মের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান খেলাফত বিশ্বাস প্রতিবাদ জানিয়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন।

এর জেরে শনিবার রাতে একদল সন্ত্রাসী তাকে ঘিরে ধরে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা বাধা দেয় বলেও অভিযোগ করেছেন তার স্বজনরা।

পরিবারের দাবি, চাঁদাবাজ চক্রের প্রধান উসমান মণ্ডল ও তার সহযোগীরাই এই হামলার সঙ্গে জড়িত। এর আগেও তারা কৃষক আরিফ মণ্ডল ও তার পরিবারের ওপর একই ধরনের হামলা চালিয়েছিল।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, "ইউপি সদস্য খেলাফত বিশ্বাসের ওপর হামলার খবর পেয়েছি। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: