শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দে পৌর আ.লীগ সম্পাদক ও যুবলীগ সভাপতি কারাগারে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোয়ালন্দে পৌর আ.লীগ সম্পাদক ও যুবলীগ সভাপতি কারাগারে
গোয়ালন্দে পৌর আ.লীগ সম্পাদক ও যুবলীগ সভাপতি কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৫) ও পৌর যুবলীগের সভাপতি মো. সোহেল শেখ (৪৫) কে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। 

সোমবার (১২ মে) দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা হাইকোর্টের জামিনে ছিলেন।
আসামি সুজ্জল গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়ার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি। অপরদিকে সোহেল শেখ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইবাদ আলী মিস্ত্রি পাড়ার বাসিন্দা ও মামলার ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি। 

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান। গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলার অভিযোগ উঠে। এতে আন্দোলনের বেশ কয়েকজন কর্মী আহত হন। 

এ ঘটনায় গত ১০ ডিসেম্বর শরীফুল ইসলাম নামে এক ছাত্র বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন। শরীফুল রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে। 

জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক জানান, হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আসামিরা জেলা আদালতে জামিন চান। কিন্তু আদালত জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: