শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

চিলমারীতে সবজির আবাদে সার ও কীটনাশক সংকটে বিপাকে কৃষকরা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামের চিলমারীতে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। কম খরচে স্বল্প সময়ে ভালো মুনাফার আশায় উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বাড়ছে সবজির আবাদ। শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই আগাম সবজি বাজারে তুলে বাড়তি লাভের প্রত্যাশায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। তবে চাষাবাদের শুরুতেই সার সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কেনা, ডিজেলের মূল্যবৃদ্ধি ও মানসম্মত কীটনাশকের অভাবে তাঁদের সেই প্রত্যাশায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কৃষকদের অভিযোগ, সারের জন্য ডিলারদের দোকানে গিয়েও প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। অথচ আশপাশের খুচরা দোকানে বেশি দাম দিলে সার মিলছে। এতে সরকারি নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি খরচ করতে হচ্ছে তাঁদের। অন্যদিকে বাজারে নিম্নমানের কীটনাশক বিক্রির অভিযোগও রয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আলু, বেগুন, শসা, মিষ্টিকুমড়া, মূলা ও লাউসহ নানা ধরনের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আগাম সবজি উৎপাদন করে বাজারে সবার আগে সরবরাহের মাধ্যমে বেশি দাম পাওয়ার আশা তাঁদের। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই জমিতে কাজ করছেন। তবে প্রয়োজনের সময় সার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলার পাত্রখাতা ব্যাপারীপাড়া এলাকার কৃষক সাইদুর বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। তিনি বলেন, “সবজি চাষে লাভ বেশি। আগাম চাষ করতে পারলে আরও বেশি মুনাফা পাওয়া যায়। এ কারণে স্ত্রী ও সন্তানদের নিয়ে মাঠে কাজ করছি। কিন্তু সারের জন্য ডিলারের দোকানে বারবার গিয়েও পাচ্ছি না। পাশের খুচরা দোকানে প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিলে সার পাওয়া যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদেরও নিয়মিত মাঠে দেখা যায় না।”

কৃষক হাফিজুর বলেন, “সার ও ডিজেল কিনতে হচ্ছে বেশি দামে। আবার বাজারে ভালো মানের কীটনাশক পাওয়া নিয়েও সমস্যা রয়েছে। সবজির উৎপাদন খরচ বেশি হলে আর বাজারে ন্যায্য দাম না পেলে লোকসান গুনতে হবে। এভাবে চললে আমরা কীভাবে সংসার চালাব?”

কৃষকদের দাবি, সারের সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি এবং মানসম্মত কীটনাশকের সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে চিলমারীতে ৫৭৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাস্তবে সবজি আবাদের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। লাভের সম্ভাবনা থাকায় উপজেলার বিভিন্ন এলাকায় সবজি চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, “নভেম্বর মাসের বরাদ্দ এলে সারের সংকট থাকবে না। নিয়মিত কীটনাশকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে কৃষি বিভাগ সব সময় প্রস্তুত রয়েছে।”

সবজি চাষে আগ্রহ বাড়লেও সার, জ্বালানি ও কীটনাশকের বাড়তি খরচ নিয়ে উদ্বিগ্ন চিলমারীর কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত সার সরবরাহ স্বাভাবিক করা ও বাজার তদারকি জোরদার করা হলে উৎপাদন খরচ কমবে এবং আগাম সবজি চাষে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের সুযোগ তৈরি হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: