শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধনে টিএইচও সহ তিন চিকিৎসক!

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সোমবার দুপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও)সহ আরো তিন ডাক্তার  ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।সরকারি নীতিমালার বিরুদ্ধে  ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধনে অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী ডাক্তাররা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, ডা. বিজয় মালাকার ,ডাক্তার মোহাম্মদ ফজলুল হক সুমন, ডা. আরিফ। ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের উপজেলা  মানববন্ধন কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের অংশ নিয়ে বক্তব্য প্রদান করায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকা পড়ল চোর!

জানা যায়, সরকারের সিদ্ধান্ত মোতাবেক সপ্তাহে দুইদিন সোমবার এবং বৃহস্পতিবার বেলা বারোটা থেকে একটা পর্যন্ত ঔষধ কোম্পানির  প্রতিনিধিরা ডাক্তারদের ভিজিট করতে পারবেন। সরকার গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে কোম্পানির প্রতিনিধিরা সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে শ্রীপুরে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। দুপুর একটার দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ শফিকুল ইসলাম, ডাক্তার বিজয় মালাকার, ডাক্তার ফজলুল হক সুমন, ডাক্তার আরিফ রব্বানী সহ হাসপাতালের  কর্মচারীরা ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এসময় মানববন্ধনে ডাক্তার বিজয় মালাকার ও ডাক্তার ফজলুল হক সুমন বক্তব্য প্রদান করেন। সরকারি কর্মকর্তা হয়ে সরকারবিরোধী কর্মকান্ডে অংশ গ্রহন করায় স্থানীয় সচেতন মহলসহ সামজিক যোগাযোগ মাধ্যমে  ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার মোঃ শফিকুল ইসলাম মানববন্ধনে অংশ নেওয়ার বিষয়টি অস্বীকার করে জানান, তিনি সহকারী কমিশনের ভূমি এর কার্যালয় থেকে ফেরার পথে মানববন্ধনের সামনে পড়েন। অন্য যে সকল ডাক্তার মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে সিভিল সার্জন এর সাথে পরামর্শ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

ভোরের আকাশ/এনউব

মানববন্ধন

শেয়ার করুন: