শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক ১

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র,দুই রাউন্ড গুলি ও  আগ্নেয়াস্ত্র তৈরীর বেশ কিছু সারঞ্জামাদিসহ একজনকে আটক করেছে। 

এ সময় পালিয়ে যায় অপর একজন। আটককৃত অলি হোসেন (২৬) পাবনা সদর উপজেলার হাজির হাট এলাকার রক্সেল শেখের ছেলে। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, রবিবার দিনগত মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনুর রহমানের তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এর অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল পাবনা সদর উপজেলার আরিফপুর হাজিরহাট মাদারবাড়ী এলাকায় অভিযান চালায়। 

এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে শুভ ফকির (২৫) নামের একজন পালিয়ে গেলে পুলিশ অলি হোসেন কে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অলি তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে স্বীকার করে। 

পরে তার স্বীকারক্তি অনুযায়ী আরিফপুর এলাকার শুভ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি বিদেশী তৈরী রিভলবার ও একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, দুই রাউন্ড রিভলবারের গুলি ও আগ্নেয়াস্ত্র তৈরীর বেশ কিছু সারঞ্জামাদি উদ্ধার করা হয়। 

পালাতক শুভ ফকির আরিফপুর পূর্বপাড়ার সাইদুল ইসলাম ফকিরের ছেলে। তার বিরুদ্ধে একটি চুরির মামলা এবং আটককৃত অলি হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ভোরের আকাশ/ র.ই

 

 

আটক ১অলি হোসেন

শেয়ার করুন: